গ্রাহকরা www.vibrantbd.com থেকে নির্ধারিত পেমেন্ট গেটওয়ে ও নির্বাচিত পেমেন্ট পদ্ধতির মাধ্যমে অগ্রিম পেমেন্ট করে বিভিন্ন মূল্যের Vibrant ডিজিটাল গিফট ভাউচার ক্রয় করতে পারবেন। এই গিফট ভাউচার ব্যবহার করে গ্রাহক শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত Vibrant-এর নিজস্ব আউটলেট থেকে পণ্য ক্রয় করতে পারবেন, নিম্নোক্ত শর্তাবলীর ভিত্তিতে।

গিফট ভাউচারের শর্তাবলী

  • Vibrant ডিজিটাল গিফট ভাউচার Cash-On-Delivery (COD) পদ্ধতিতে প্রযোজ্য নয়। ভাউচার শুধুমাত্র অনলাইনে (মোবাইল ব্যাংকিং বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে) ক্রয় করা যাবে।
  • একটি গিফট ভাউচার শুধুমাত্র একটি ইনভয়েসের জন্য ব্যবহার করা যাবে
  • সফল পেমেন্টের পর এই ভাউচার ২৪ ঘণ্টার মধ্যে সক্রিয় করা হবে।
  • এই ভাউচার শুধুমাত্র বাংলাদেশের Vibrant-এর নিজস্ব স্টোরগুলোতে ব্যবহারযোগ্য; কোনো ডিলার, ফ্র্যাঞ্চাইজড বা অনলাইন স্টোরে এটি গ্রহণযোগ্য নয়।
  • এই ভাউচার ব্যবহার করে Vibrant-এর যেকোনো আউটলেট থেকে পণ্য ক্রয় করা যাবে।
  • কোনো অবস্থাতেই এই ভাউচার নগদ অর্থ বা ক্রেডিটের বিনিময়ে পরিবর্তন, ফেরত, প্রতিস্থাপন বা হস্তান্তরযোগ্য নয়।
  • এই ডিজিটাল গিফট কার্ড ব্যবহার করে শুধুমাত্র নিয়মিত মূল্যের পণ্য ক্রয় করা যাবে। ডিসকাউন্টেড পণ্য এই গিফট কার্ডের মাধ্যমে বিক্রি করা হবে না।
  • যদি কোনো পণ্যে পূর্ব থেকে কোনো ধরনের ডিসকাউন্ট চলমান থাকে — যেমন Flat Discount, Circular Discount, Flash Sale বা অন্যান্য Promotional Offer — তাহলে গ্রাহক চাইলে সেই পণ্যও ডিজিটাল গিফট ভাউচার ব্যবহার করে ক্রয় করতে পারবেন। তবে সেক্ষেত্রে পণ্যটির ডিসকাউন্ট মূল্য প্রযোজ্য হবে না এবং পণ্যটি তার Regular Price অনুযায়ী ক্রয় করতে হবে।
  • গ্রাহক একটি ইনভয়েসে একাধিক Vibrant পণ্য ক্রয় করতে পারবেন, যদি তিনি তার প্রতিটি ডিজিটাল গিফট কার্ড রিডিম করেন।
  • এই ভাউচার অবশ্যই একবারের লেনদেনে সম্পূর্ণ ব্যবহার করতে হবে। যদি মোট ক্রয়মূল্য গিফট কার্ডের মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে অতিরিক্ত অর্থ নগদ বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে প্রদান করা যাবে। তবে যদি ক্রয়ের পরিমাণ গিফট কার্ডের মূল্যের চেয়ে কম হয়, তাহলে অবশিষ্ট অর্থ নগদ হিসেবে ফেরত দাবি করা যাবে না।
  • ডিজিটাল গিফট কার্ডের মেয়াদ অ্যাক্টিভেশনের তারিখ থেকে ২ মাস পর্যন্ত কার্যকর থাকবে